• পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরিতে মানতে হবে একাধিক নিয়ম! কড়া বিধি আনার ঘোষণা দিলীপের
    প্রতিদিন | ১২ আগস্ট ২০২৬
  • এবার পঞ্চায়েতে বাড়ি নির্মাণে নতুন বিধি আনতে চলেছে রাজ্য। গ্রামে বাড়ি তৈরি করতে পুরসভার মতোই পঞ্চায়েত থেকে পাশ করাতে হবে নকশার অনুমোদন। ইচ্ছা মতো বাড়ি তৈরি করা যাবে না। তাড়াতাড়ি নতুন নিয়ম আনতে চলেছে সরকার। মঙ্গলবার বৈঠকে এ কথা জানিয়েছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

    বর্তমানে পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরি করতে গেলে কিছু নিয়ম মানতে হয় ঠিকই। কিন্তু বিস্তারিত আইনি কাঠামো নেই। সেই সুযোগ নিয়ে অনেকেই অপব্যবহার করেছে। তৃণমূল আমলে সেই দুর্নীতি আকাশ ছুঁয়েছে। বহু ড্রেন বুঝিয়ে নির্মাণ করা হয়েছে। বাদ যায়নি পুকুরও। তাতে বৃষ্টিতে নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। জল জমে সমস্যা তৈরি হয়েছে নাগরিকদের। তা রুখতেই এবার কড়া বিধি আনতে চলেছে রাজ্য। পঞ্চায়েত এলাকায় নির্মাণের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    বর্তমানে শহরঞ্চলের নগর উন্নয়নের ঢেউ আছয়ড়ে পড়েছে পঞ্চায়েতগুলিতেও। অনেক বড় বড় নির্মাণ হচ্ছে। এমনকী অনেক জায়গায় বহুতল আবাসনও তৈরি হচ্ছে। কিন্তু বাড়ি তৈরির কঠোর নিয়ম নেই। তা বদলাতে চলেছে রাজ্য। একাধিক রাজ্যে পঞ্চায়েতে বাড়ির তৈরির জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেগুলি খতিয়ে দেখে এ রাজ্যেও নিময় তৈরি হচ্ছে। এ দিন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “পঞ্চায়েত এলাকায় বাড়ি করলে কোনও আইন ছিল না। এক পাতার একটা নির্দেশিকা ছিল। একাধিক রাজ্যে আইন তৈরি হয়েছে। আইন খতিয়ে দেখে একটা আইন তৈরি করেছি। খুব শীঘ্রই আমরা বিধি নিয়ে আসছি।”

    এ ছাড়াও এ দিনের বৈঠকে মন্ত্রী জানিয়েছেন, পঞ্চায়েত স্তরে উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা নাগরিকদের মধ্যে দ্রুত পৌঁছে দেওয়া হবে। আবাস যোজনা-সহ একাধিক প্রকল্পের সুবিধা যাতে দ্রুত পাওয়া যায় সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। পাশাপাশি তৃণমূল আমলে যে দুর্নীতি হয়েছে তারও তদন্ত হবে। তবে বাসিন্দাদের পরিষেবা দেওয়ার বিষয়টিতে অগ্রাধিকার দিচ্ছে সরকার।
  • Link to this news (প্রতিদিন)