• বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গ্রেপ্তার
    বর্তমান | ১২ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল কলকাতার জোড়াসাঁকো থানার পুলিশ। ধৃতের নাম সিদ্ধান্ত দাস (২৪)। মানিকতলার বাসিন্দা বছর পঁচিশের ওই তরুণীর অভিযোগ, গত দু’বছর ধরে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল জোড়াসাঁকোর বাসিন্দা সিদ্ধান্তের। এই  দু’বছরে বিয়ের আশ্বাস দিয়ে সিদ্ধান্ত একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। সম্প্রতি ওই যুবক তাঁকে এড়িয়ে যাচ্ছিলেন।  বাধ্য হয়ে রবিবার ওই তরুণী যুবকের জোড়াসাঁকোর বাড়িতে বিয়ের কথা বলতে যান। কিন্তু তখন অভিযুক্ত যুবক ও তাঁর বাবা-মা মিলে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। রবিবার রাতেই কলকাতার জোড়াসাঁকো থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণী। রাতেই অভিযুক্ত সিদ্ধান্তকে বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার দুপুরে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে ১৮ আগস্ট পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।    
  • Link to this news (বর্তমান)