বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রশাসনিক বৈঠক, উপস্থিত মুখ্যমন্ত্রী
News18 বাংলা | ১২ আগস্ট ২০২৬
রাজ্য বাজেটে পশ্চিমাঞ্চলের উন্নয়ন পর্ষদের জন্য বড় অঙ্কের অর্থ বরাদ্দের পর এবার সেই অর্থের সঠিক ব্যবহার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তৎপরতা শুরু হয়েছে। সেই লক্ষ্যেই বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। রুটিন মোতাবেক বিকেল চারটে নাগাদ বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে পৌঁছান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি সরাসরি বাঁকুড়া অডিটোরিয়াম হলে যান। এরপর অডিটোরিয়াম হলেই শুরু হয় প্রশাসনিক বৈঠক। বৈঠককে ঘিরে প্রশাসনিক মহলে আগে থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল।