ঝাঁঝালো-চকমকে মানেই কিন্তু আসল নয়! নদিয়ার গোপন ডেরায় ধনে নিয়ে কী হচ্ছিল জানেন? আঁতকে উঠবেন
News18 বাংলা | ১২ আগস্ট ২০২৬
: দেখতে ঝকঝকে, গন্ধে তীব্র, আর ঝাঁঝেও বেশি, বাজারে এমন ধনে গুঁড়ো বা গোটা ধনে দেখে অনেকেই ভাল মানের বলে মনে করতে পারেন। কিন্তু সেই ধনের নেপথ্যে যদি থাকে রাসায়নিকের কারসাজি? এমনই অভিযোগ উঠল নদিয়ার চাপড়ার হাতিশালা গ্রামে। একটি গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১০ টন ভেজাল ধনে উদ্ধার করল জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ডিইবি।