• হামিমের পর রানা, তপসিয়ায় ঘাঁটি আইএসআই এজেন্টের! বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার
    প্রতিদিন | ১২ আগস্ট ২০২৬
  • রাজ্যে ফের আইএসআই জঙ্গি যোগ? বেঙ্গল এসটিএফের হাতে গ্রেপ্তার এক পাকিস্তান নাগরিক! ধৃতের নাম রানা রাউফ ওরফে ওয়াহাব। কলকাতার তপসিয়া এলাকায় ঘাঁটি গেড়েছিল ওই সন্দেহভাজন। ভুয়ো আধার-ভোটার কার্ডও বানানো হয়েছিল। ধৃত আইএসআই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত! গতকাল, মঙ্গলবার ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। প্রসঙ্গত, দিন কয়েক আগেই পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছিল জঙ্গি হামিম মণ্ডল। তাকে হেফাজতে রেখেই জিজ্ঞাসাবাদ করছেন এসটিএফের আধিকারিকরা। এবার আরও এক সাফল্য তদন্তকারীদের।

    সম্প্রতি জইশ ই মহম্মদের সদস্য হামিম মণ্ডলকে গ্রেপ্তার করেছিল এসটিএফ। তাঁকে জেরা করে আরও এক সঙ্গীকে পাকড়াও করা হয়েছে। হামিম হাওড়ার পিলখানা এলাকায় ঘাঁটি গেড়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজর রেখে সেসব তথ্য সংগ্রহ করাই ছিল হামিমের কাজ! ধৃতকে জিজ্ঞাসাবাদের মধ্যেই এবার আইএসআই জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হল এই রানা রাউফকে।

    প্রাথমিকভাবে জানা গিয়েছে, বনগাঁ সীমান্ত এলাকা থেকে এই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। খাস কলকাতার তপসিয়া এলাকায় বেশ কয়েক মাস ধরেই সে থাকছিল। পাকিস্তানের এই যুবক বাংলায় থাকার জন্য এদেশের নকল আধার-ভোটার কার্ড তৈরি করেছিল। কলকাতারই এক ব্যক্তি তাকে এই নকল আধার-ভোটার কার্ড করে দেয়। তাকেও গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা।
  • Link to this news (প্রতিদিন)