আড্ডার মাঝেই আচমকা গুলি! বন্ধুর গুলিতে মৃত্যু ২২ বছরের যুবকের, বসিরহাটে গ্রেফতার ১
News18 বাংলা | ১২ আগস্ট ২০২৬
বসিরহাট থানার গোডাউনপাড়া এলাকায় আড্ডার মাঝে গুলি চালানোর ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম প্রশান্ত শীল (২২)। ঘটনায় সূর্য শীল নামে এক যুবককে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ। প্রাথমিকভাবে মৃতের পরিবারের দাবি, ঘটনার পিছনে কোনও রাজনৈতিক প্রতিহিংসা বা দুষ্কৃতীদের গোষ্ঠীদ্বন্দ্ব নেই।