জয় বাংলা অতীত, এবার বাজার কাঁপাচ্ছে ‘জয় শ্রীরাম’! কালনার তৈরি রাখি এবার সোজা অযোধ্যায়
News18 বাংলা | ১২ আগস্ট ২০২৬
: জয় বাংলা এখন অতীত, এবার বাজার কাঁপাচ্ছে ‘জয় শ্রীরাম’ লেখা রাখি! রাখি পূর্ণিমা যত এগিয়ে আসছে, ততই বাড়ছে কালনার রাখির চাহিদা। রঙিন সুতো, পুঁতি, জরি ও নানা উপকরণ দিয়ে তৈরি হচ্ছে একের পর এক রাখি। তবে এবারের বাজারে বিশেষ নজর কেড়েছে গেরুয়া রঙের উপর পদ্মফুল এবং ‘জয় শ্রীরাম’ লেখা রাখি। কালনা থেকে কলকাতায় যাচ্ছে বিপুল পরিমাণ রাখি, আর কলকাতার ব্যবসায়ীদের হাত ধরে সেই রাখির অর্ডার পৌঁছচ্ছে অযোধ্যাতেও। শিল্পীদের দাবি, এবারের বাজারে ‘জয় শ্রীরাম’ লেখা রাখির চাহিদা অত্যন্ত ভাল।