: সামনেই দুর্গাপুজো। আর পুজো যত এগিয়ে আসছে, ততই বাড়ছে কাটোয়ার টিনের ঢাকের চাহিদা। শহরের মাধবীতলা এলাকার তৈরি এই বিশেষ ধরনের ঢাক এখন শুধু পূর্ব বর্ধমান বা বাংলার বিভিন্ন জেলাতেই নয়, পাড়ি দিচ্ছে ভিন রাজ্য এমনকি বিদেশের মাটিতেও। হালকা ওজন, কম দাম এবং সহজে বহনযোগ্য হওয়ায় পুজোর মরশুমে এই ঢাক কিনতে কাটোয়ায় ভিড় জমান বিভিন্ন জেলার ব্যবসায়ী ও ঢাকিরা।