হলদি নদীতে ছুটবে ওয়াটার মেট্রো! ১৫ অগাস্ট থেকেই হলদিয়া-নন্দীগ্রাম যাতায়াতে নতুন চমক
News18 বাংলা | ১৩ আগস্ট ২০২৬
হলদিয়া ও নন্দীগ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। হলদি নদীতে শুরু হয়েছে অত্যাধুনিক ওয়াটার মেট্রোর পরীক্ষামূলক চলাচল বা ট্রায়াল রান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ অগাস্ট থেকে বাণিজ্যিকভাবে এই পরিষেবা চালু হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।