• ‘গোটা প্রকল্পই বেআইনি’! রাজারহাটের ‘অ্যাকোয়া গলফ ভিলা’ ভাঙার নির্দেশ হাই কোর্টের
    প্রতিদিন | ১৩ আগস্ট ২০২৬
  • উত্তর ২৪ পরগনার রাজারহাটে ‘অ্যাকোয়া গলফ ভিলা’ নামের আবাসন প্রকল্পকে বেআইনি ও অনুমোদিত নয় বলে ঘোষণা করল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদকে ৪ সপ্তাহের মধ্যে প্রকল্পটি ভেঙে ফেলার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।

    তবে আইনজীবী জয়ন্ত সামন্ত জানান, অবসরপ্রাপ্ত জাহাজের ক্যাপ্টেন অ্যাশলে ব্রায়ান হায়ামসের দায়ের করা মামলায় এই নির্দেশ দিয়েছে আদালত। মামলাকারীর দাবি, ২০১৪ সালে এম/এস গ্রিনটেক আইটি সিটি প্রাইভেট লিমিটেডের তৈরি করা প্রকল্প, ‘অ্যাকোয়া গলফ ভিলা’ প্রকল্পের এজিভি-১৯ নম্বর ভিলাটি ১.৫ কোটি টাকায় বুক করেন তিনি। এর মধ্যে ডেভেলপারকে ৭৮ লক্ষ টাকার বেশি দিয়েও ফেলেছেন। ২০১৬ সালের নভেম্বরের মধ্যে ভিলার দখল দেওয়ার কথা থাকলেও তা আর দেওয়া হয়নি। পরে আরটিআই করে তিনি জানতে পারেন, চাঁদপুর গ্রাম পঞ্চায়েত, রাজারহাট পঞ্চায়েত সমিতি বা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ কারও কাছ থেকেই প্রকল্পের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি।

    প্রকল্পটি পশ্চিমবঙ্গ রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিতেও নথিভুক্ত ছিল না। রাজারহাটের বিডিও গঠিত তদন্তকারী দলের রিপোর্টেও একই তথ্য উঠে আসে। সমস্ত নথি খতিয়ে দেখে আদালত জানায়, গোটা প্রকল্পই বেআইনি। এরপর উত্তর ২৪ পরগনা জেলা পরিষদকে ৪ সপ্তাহের মধ্যে যথাযথ ব্যবস্থা নিয়ে ‘অ্যাকোয়া গলফ ভিলা’ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে আদালত।
  • Link to this news (প্রতিদিন)