• জঙ্গি সন্দেহে হাবড়া থেকে গ্রেপ্তার পাক নাগরিক
    বর্তমান | ১৩ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবসের তিন দিন বাকি। তার আগেই বড় সাফল্য পেল বেঙ্গল এসটিএফ। উত্তর ২৪ পরগনার হাবরা থেকে গ্রেফতার করা হলো রানার রউফ নামে এক জঙ্গিকে। অভিযোগ সে পাকিস্তানের ফৈজালাবাদের বাসিন্দা। তদন্তে উঠে এসেছে ২০১২ সালে সে নেপাল হয়ে অবৈধ ভাবে ভারতে ঢোকে। তার সঙ্গে গ্রেফতার করা হয় মোহাম্মদ ইজাজ নামে তার এক সঙ্গীকে যার বাড়ি কলকাতার তোপসিয়ায়। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান রানা রউফ এবং ইজাজ দুজনেই পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যুক্ত। 

    তদন্তে উঠে এসেছে হাওড়া থেকে গ্রেপ্তার হলেও রানাও কলকাতা তপসিয়াতেই ওহাব আলাম নামে থাকত। আধার কার্ড সহ বেশ কিছু ভুয়ো পরিচয় পত্র তৈরি করে সে। এই জাল নথি রানাকে বানাতে সাহায্য করেছিল ইজাজ। তদন্তকারীদের মতে, মূলত রেল পরিকাঠামো এবং ভারতীয় সেনাবাহিনীর গতিবিধির উপর নজর রেখে সেই তথ্য সংগ্রহ করত অভিযুক্তরা। তারপর তা পাঠানো হতো পাকিস্তানে। সন্দেহ করা হচ্ছে স্বাধীনতা দিবসের আগে বড় ধরণের নাশকতা ছক তৈরি করেছিল রানারা। 

    সম্প্রতি পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্যাং এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বর্ধমান থেকে হামিম মন্ডল এবং তার বান্ধবীকে গ্রেপ্তার করেছিল এস টি এফ। এবার পাক নাগরিক রানা রউফ এবং তার সাগরেদকে গ্রেফতার করে বড় সাফল্য পেল বেঙ্গল এসটিএফ।
  • Link to this news (বর্তমান)