• প্রথমে গেরুয়া, পরে সাদা, ২৪ ঘণ্টায় রুদ্রনীলের হাত ধরে ফের রং বদল অ্যাকাডেমির
    এই সময় | ১২ আগস্ট ২০২৬
  • মঙ্গলবার পুরোনো রঙে ফিরেছিল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস। ২৪ ঘণ্টার মধ্যেই ফের রং বদল অ্যাকাডেমির। শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের উপস্থিতিই বুধবার বিকালে ফের গেরুয়া রঙের প্রলেপ পড়ল অ্যাকাডেমির একাংশ।

    এ দিন অ্যাকাডেমিতে দাঁড়িয়েই রুদ্রনীল স্পষ্ট বলেন, 'অ্যাকাডেমিতে রাজনীতির ছোঁয়া লাগুক চাই না।' প্রসঙ্গত, সরকার বদলের পরে গত মাসে অ্যাকাডেমিতে গেরুয়া রঙের ছোঁয়া লেগেছিল। থিয়েটারের তীর্থক্ষেত্রের রং বদল নিয়ে চিঠি লিখে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে অভিযোগ জানান বিভাস চক্রবর্তী, চন্দন সেনের মতো বর্ষীয়ান নাট্যব্যক্তিত্বরা। সেই চিঠিতে স্বাক্ষর করেছিলেন অরুণ মুখোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, মেঘনাদ ভট্টাচার্যরাও। পরে নিজেরাই দায়িত্ব নিয়ে মঙ্গলবার সাদা রং করে দেন অ্যাকাডেমিতে। তবে সেই রং ঠিক করে শুকিয়ে ওঠার আগেই ফের গেরুয়া হলো অ্যাকাডেমি।

    অ্যাকাডেমির মেন গেটের পাশের টিকিট কাউন্টারটি গেরুয়া হয়ে উঠেছিল। অপাশেই 'ভারতমাতা'র ব্যানারও চোখে পড়বে অনেকের। এই ঘটনায় অনেকেই নিন্দায় সরব হয়েছিলেন। এমনকী রাজ্যের শাসকদল বিজেপির কয়েকজনও এই রং বদলের ঘটনায় অস্বস্তি প্রকাশ করেছিলেন।
  • Link to this news (এই সময়)