• ১৭ অগাস্ট থেকে প্রতি মাসে কারা পাবেন অন্নপূর্ণার ৩০০০ টাকা? পুরোপুরি বাদ চলে গেল কাদের নাম? তালিকা স্পষ্ট করলেন শুভেন্দু
    News18 বাংলা | ১৩ আগস্ট ২০২৬
  • অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা মাসিক ভাতা ১৭ অগাস্ট থেকে যাচাই সম্পূর্ণ হওয়া যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। অগাস্ট মাস থেকে ৯৯% শতাংশ প্রাপক অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছেন। প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে, ১০ থেকে ১৫ তারিখের মধ্যে যোজনার ৩০০০ টাকা পাবেন।

    অন্নপূর্ণা যোজনার অগাস্ট মাসের টাকা কবে ক্রেডিট হবে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে, তা নিয়ে মানুষের মধ্যে কৌতুহলের সীমা নেই। যেদিন থেকে আবেদনের স্ট্যাটাস দেখা যাচ্ছে না, সেদিন থেকে সকলের মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন কে বা কারা এই যোজনার টাকা পাওয়ার যোগ্য বিবেচিত হচ্ছেন, আর কারা যোগ্য নন। এবারে সেই সব প্রশ্নের উত্তর স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    অগাস্ট মাসে তৃতীয় কিস্তির ৩০০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসবে এ কথা জুলাই শেষ হওয়ার আগে থেকেই জানতেন মহিলারা। কিন্তু দিনক্ষণ নিয়ে উৎসাহের সীমা ছিল না। সেই উৎসাহেরও নিরসন করেছিলেন মুখ্যমন্ত্রী। সপ্তাহখানেক আগেই জানিয়েছিলেন ১৭ অগাস্ট থেকে ধীরে ধীরে মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে সামাজিক প্রকল্পের টাকা। কিন্তু প্রশ্ন হল টাকা এবারে পাবেন কারা?

    মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের প্রায় সব মন্ত্রীই কোনও না কোনও সময়ে স্পষ্ট করেছেন যারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, তাদের আবেদনের সঙ্গে দেওয়া নথি যথোপযুক্ত যাচাই করে দেখবেন সরকারি আধিকারিকরা, তারপরেই চূড়ান্ত হবে কে এই টাকা পাওয়ার যোগ্য। ফলে দীর্ঘ সময় ধরেই যাচাই প্রক্রিয়া চলছে। সেই ভেরিফিকেশনে যারা যোগ্য নির্বাচিত হচ্ছেন, ১৭ অগাস্ট থেকেই টাকা পেতে শুরু করবেন।

    স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যোগ্য কারা? আজ বুধবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য কারা। জুলাই পর্যন্ত যদি কোনও সমস্যা থেকেও থাকে অগাস্টে টাকা পাওয়ার সময় থেকে কোনও ত্রুটি আর থাকবে না বলেই দাবি করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, "এটা মহিলাদের স্কিম, বয়স নির্দিষ্ট করা আছে। নতুন সরকার স্বচ্ছতার ভিত্তিতে ফর্ম চালু করেছে, পোর্টাল চালু হয়। জুলাই মাসে ১ কোটির বেশি মহিলাকে যখন টাকা ট্রান্সফার শুরু হয়, তখন কিছু অভিযোগ আসে। হাউস টু হাউস ভেরিফিকেশন শুরু করি। ১ কোটি ৭০ লক্ষ বা তার থেকে একটু বেশি মহিলা আবেদন করেন, যার মধ্যে জুলাই মাসের প্রাপকও ছিলেন। মোটামুটি একটা ভেরিফিকেশনের কাজ করছি, যেটা আগামিকাল পর্যন্ত চলবে।"

    মুখ্যমন্ত্রী জানিয়েছেন, "১৭ তারিখ থেকে দু-তিনদিন লাগবে। প্রতি মাসেই এই সমস্যা হবে না। প্রতি মাসেই যারা ভেরিফায়েড হলেন, তারা তৃতীয় সপ্তাহে টাকা পেয়ে যাবেন। এটা নারী অর্থনৈতিক স্বশক্তিকরণের স্কিম। যারা ১০ হাজার টাকা রোজগার করেন, তাদের বিবেচনার মধ্যে রাখা হবে না। মহিলাদের যত স্কিম আছে, যাদের বয়স ৬০ বছরের মধ্যে, তারা অন্নপূর্ণা যোজনার টাকাই পাচ্ছেন।

    তবে কিছু ছাড় দেওয়া হয়েছে। এদিন শুভেন্দু জানিয়েছেন, "প্রতিবন্ধী হলে বা পিএম কিষান নিধি যারা পান, এই দুই ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন মহিলারা। গ্রামের ক্ষেত্রে তিন কক্ষ বিশিষ্ট বাড়ি যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, এতে অনেক গ্রামের মহিলা সুযোগ পাবেন। জমির পরিমানের ক্ষেত্রেও পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে টাকা পাওয়ার ক্ষেত্রে।

    তবে কলকাতায় যাদের হাফ একর জমি রয়েছে, তাদের ক্ষেত্রে তিন হাজার টাকা পাওয়া যাবে না বলেই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। ফলে নানা জটিলতায় যে কয়েক লক্ষ মহিলা টাকা এই দুই কিস্তিতে পাননি, তারা এবার পাবেন। অর্থাৎ, অগাস্ট মাস থেকে ৯৯% শতাংশ প্রাপক অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে, ১০ থেকে ১৫ তারিখের মধ্যে যোজনার ৩০০০ টাকা করে পেয়ে যাবেন মহিলারা। ফলে লক্ষ লক্ষ মহিলার কাছে টাকা পাওয়ার এখন শুধুই সময়ের অপেক্ষা।
  • Link to this news (News18 বাংলা)