• ভারতে এসে, অনেক কম খরচে, হাঁটুর সফল অপারেশন ব্রিটিশ নাগরিকের
    এই সময় | ১৩ আগস্ট ২০২৬
  • ভারতে বাড়ছে মেডিক্যাল ট্যুরিজ়িম। তুলনায় অনেক কম খরচে উন্নত মানের চিকিৎসা এবং সফল অপারেশন হচ্ছে ভারতে। এই কারণেই ভারতে চিকিৎসার জন্য আসছেন বিভিন্ন দেশের নাগরিকরা। সম্প্রতি ভারতে এসে হাঁটুর সফল অপারেশন হয়েছে এক বিট্রিশ নাগরিকের। ব্রিটেনে তিন বছর অপেক্ষা করার পরে অনেক কম খরচে তাঁর অপারেশন হওয়ায় দারুণ খুশি ওই ব্রিটিশ নাগরিক। সেই সঙ্গে অনেক টাকা বেঁচে যাওয়ার কথাও জানিয়েছেন জিন পল (Jean Paul) নামে ওই ব্যক্তি।

    তিন বছরের অপেক্ষা

    গত তিন বছর ধরে হাঁটুর ব্যাথায় ভুগছিলেন ব্রিট্রেনের বাসিন্দা জিন পল। তাঁর দু'টি হাঁটুই প্রতিস্থাপন করার পরামর্শ দেন সেখানকার চিকিৎসকরা। ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) আওতায় চিকিৎসার জন্য তিন বছরের বেশি সময় অপেক্ষা করতে হয় তাঁকে। এই সময়ের মধ্যে আরও সমস্যা বাড়ে তাঁর। সেই সঙ্গে কুকুরকে নিয়ে হাঁটতে যাওয়া বা স্ত্রীর হাত ধরে সন্ধ্যায় লেকের পাশে হাঁটার মতো জীবনের ছোট ছোট আনন্দ থেকে বঞ্চিত হচ্ছিলেন তিনি।

    দু’টি হাঁটুর অপারেশন

    শেষ পর্যন্ত একটি মেডিক্যাল ট্রাভেল কোম্পানির মাধ্যমে চিকিৎসার জন্য ভারতে আসেন জিন পল। সোশ্যাল মিডিয়ার পোস্ট অনুসারে, দীর্ঘস্থায়ী জয়েন্টের ব্যথার কারণে তিনি নিজের খরচে ব্যক্তিগতভাবে ইমেজিং স্ক্যান করাতে বাধ্য হন। সেখানইয়ার চিকিৎসরা জানান, যে তাঁর দুই হাঁটুতেই ‘টোটাল রিপ্লেসমেন্ট ’ বা সম্পূর্ণ প্রতিস্থাপনের প্রয়োজন। তবুও স্থানীয় ন্যাশনাল হেলথ সার্ভিসের (NHS) ব্যবস্থায় একই সময়ে দু’টি হাঁটুর অস্ত্রোপচার করানোর কোনও সুযোগ তাঁকে দেওয়া হয়নি। এই কাজের জন্য তাঁকে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হতো। এর পরে আর অপেক্ষা না করে একটি মেডিক্যাল ট্রাভেল কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন জিন। ভারতে আসার আগে, ওই সংস্থার প্রাইমারি কেয়ার বিষয়ক মেডিকেল ডিরেক্টর একজন ইন-হাউস পুষ্টিবিদের সহায়তায় জিনকে একটি কঠোর প্রস্তুতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যান। জানা গিয়েছে, ভারতে আসা ও পরবর্তী চিকিৎসার জন্য প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা অর্জনের লক্ষ্যে তিনি কয়েক মাস ধরে প্রায় ১৯ কেজি ওজন কমিয়েছিলেন। ভারতে পৌঁছনোর পর জিনকে ম্যাক্স হেলথকেয়ার-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁর উভয় হাঁটু প্রতিস্থাপন (double knee replacement) বা অপারেশন করেন সম্পন্ন করেন।

    খরচ কত হয়েছে?

    ওই পোস্টেই এই অপারেশনের জন্য খরচ কত হতে পারে তার উল্লেখ করাও হয়। তাতে জানানো হয়েছে, ব্রিটেনে এই অপারেশন করার জন্য খরচ ধরা হয়েছিল প্রায় ৪০ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৫১ লক্ষ ৫৬ হাজার টাকা)। আর ভারতে ওই অপারেশন করতে জিনের সাকুল্যে খরচ হয়েছে ১৪ হাজার পাউন্ড ( প্রায় ১৮ লক্ষ ৫ হাজার টাকা)। এর মধ্যে অপারেশন এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ ছাড়াও জিনের যাতায়াত এবং থাকা-খাওয়ার খরচ ধরা আছে।

    খুশি জিন পল

    ওই অপারেশনের পরে প্রায় ২ সপ্তাহ তাঁকে রাখা হয় বিশেষজ্ঞদের কাছে। সেখানে নিয়মিত ফিজিওথেপারি করাও হয় জিনের। এ বার সুস্থ হয়ে দেশে ফিরে গিয়েছেন তিনি। সেই সঙ্গে যে অর্থ খরচ হতে পারত তার অর্ধেকের বেশি বেঁচে যাওয়ায় ধন্যবাদ দিয়েছেন ভারতের চিকিৎসা ব্যবস্থা এবং খরচকে। আবার স্ত্রী হাত ধরে এবং কুকুরকে সঙ্গে নিয়ে হেঁটে বেড়াতে পারবেন বলেও খুশি তিনি।

  • Link to this news (এই সময়)