• Breaking News Live: মৃদু কম্পনে কেঁপে উঠল লাদাখ
    এই সময় | ১৩ আগস্ট ২০২৬
  • মৃদু কম্পন লাদাখের লেহ-তে বৃহস্পতিবার ভোরে লাদাখের লেহ অঞ্চলে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS)-এর তথ্য অনুযায়ী, সকাল ৬:০৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় এবং এর উৎস ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। ​ভূমিকম্পের তীব্রতার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনও ধরনের প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    নৈহাটিতে প্রাক্তন বিধায়ককে এলাকায় আসতেই জনরোষের মুখে। উঠল ‘চোর চোর’ স্লোগান। নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে কে নিজের এলাকায় নিয়ে আসতেই বৃহস্পতিবার সকালে উত্তেজনা ছড়াল নৈহাটির ৬ নম্বর বিজয়নগর এলাকায়।

    দমদম ক্যান্টনমেন্টে এলাকার ভাড়াবাড়ি থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগর এলাকায় ভাড়াবাড়ি থেকে এক মহিলার কম্বলে মোড়ানো রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতার নাম জয়া প্রামাণিক। ঘটনাস্থলে দমদম থানার পুলিশ।

    ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে গীতা পাঠের পরে এ বার রাম-কথা পাঠের পরিকল্পনা। আগামী বছর শুরু দিকে এই রাম-কথা পাঠের আয়োজন করার কথা ভাবছে কলকাতা অগ্রসেন সমাজ। এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁরা কথা বলবেন বলে জানা গিয়েছে।

    আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে বুধবার রাত থেকেই ভারী বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবারও সেখানে দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে।

    মঙ্গলবার রাতেই কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। তাতেও দমছেন না আন্দোলনকারীরা। রাঁচিতে প্রতিবাদস্থলেই অবস্থান বিক্ষোভ জারি। দাবিপূরণে অনশনও অব্যাহত। বৃহস্পতিবার পড়ুয়াদের অনশনের আজ ১১তম দিন।

  • Link to this news (এই সময়)