• বাড়ি বসেই অনলাইনে LPG eKYC, কী ভাবে করবেন?
    এই সময় | ১৩ আগস্ট ২০২৬
  • বাড়িতে LPG সংযোগ রয়েছে? eKYC এখনও করা না থাকলে দ্রুত তা সম্পন্ন করা জরুরি। বর্তমানে Indane, Bharat Gas ও HP Gas-এর মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির গ্রাহকরা বাড়িতে বসেই মোবাইল অ্যাপ এবং Aadhaar FaceRD অ্যাপ ব্যবহার করে আধার-ভিত্তিক biometric eKYC করতে পারেন। ১৬ অগস্ট ২০২৬-এর সময়সীমা সামনে রেখে গ্রাহকদের মধ্যে eKYC নিয়ে তৎপরতা বেড়েছে। তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক স্পষ্ট করেছে, যাঁদের eKYC ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, তাঁদের নতুন করে এই প্রক্রিয়া করার প্রয়োজন নেই।

    LPG eKYC কী ভাবে বাড়ি বসে করবেন?

    বাড়িতে বসেই LPG eKYC করতে হলে প্রথমে আপনার LPG সংস্থার অফিসিয়াল মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। Indane গ্রাহকদের জন্য IndianOil ONE, Bharat Gas-এর জন্য Hello BPCL এবং HP Gas-এর জন্য HP Pay ব্যবহার করা যায়। এর সঙ্গে Aadhaar FaceRD অ্যাপ ইনস্টল করতে হবে। এরপর LPG connection-এর রেজিস্টার্জ নম্বর দিয়ে লগইন করে eKYC অপশনে গিয়ে অনুমতি দিতে হবে এবং Aadhaar FaceRD-এর মাধ্যমে face authentication সম্পন্ন করতে হবে।

    ১৬ অগস্টের মধ্যে LPG eKYC করতেই হবে?

    ১৬ অগস্ট ২০২৬-কে ঘিরে LPG eKYC সম্পন্ন করার জন্য গ্রাহকদের তৎপর হতে বলা হয়েছে। তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, যাঁরা ইতিমধ্যেই eKYC সম্পন্ন করেছেন, তাঁদের আবার করতে হবে না। তাই প্রথমে নিজের LPG connection-এর eKYC status দেখে নেওয়া ভালো।

    LPG eKYC করতে কী কী লাগবে?

    LPG eKYC-এর জন্য সাধারণত প্রয়োজন—

    এক নজরে:

    বাড়িতে এলপিজি সংযোগ রয়েছে? তাহলে ১৬ অগস্টের মধ্যে ই-কেওয়াইসি (eKYC) করতেই হবে, স্পষ্ট জানিয়ে দিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। নির্দিষ্ট সময়ের মধ্যে e-kyc না করালে বেশি দামে কিনতে হতে পারে বাড়ির রান্নার গ্যাস, এমন সম্ভাবনাও রয়েছে। বাড়িতে বসেই কী ভাবে করবেন LPG eKYC? রয়েছে সহজ উপায়।

    আপনার বাড়িতে যে সংস্থা থেকে এলপিজি সংযোগ নেওয়া রয়েছে, প্রথমে সেই সংস্থার মোবাইল অ্যাপ ফোনে ডাউনলোড করুন। তার সঙ্গেই ফোনে ডাউনলোড করতে হবে আধার ফেস আরডি (AadhaarFaceRD) অ্যাপ। অ্যাপ স্টোর এবং প্লে স্টোর, দুই জায়গাতেই এই অ্যাপগুলি রয়েছে।

    এলপিজি সংযোগের জন্য যে মোবাইল ফোন নম্বর (registered mobile number) দেওয়া রয়েছে, সেটা দিয়ে প্রথমে লগইন করতে হবে। এর পরে ওই মোবাইল অ্যাপে LPG eKYC সেকশনে যেতে হবে।

    এর পরে শর্ত মেনে যাবতীয় অনুমতি (Consent) দিতে হবে। এরপরে স্ক্রিনে যা যা নির্দেশ আসবে, সেটা মেনে AadhaarFaceRD অ্যাপের মাধ্যমে মুখের ছবি তুলে সেটা সাবমিট করতে হবে।

    যদি মোবাইল অ্যাপে কোনও সমস্যা হয় তাহলে স্থানীয় এলপিজি ডিস্ট্রিবিউটর অফিসে যেতে হবে। সেখানে যাওয়ার সময়ে অবশ্যই সঙ্গে আধার কার্ড এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর থাকা ফোনটি নিয়ে যেতে হবে।

    FAQ

    LPG eKYC বাড়ি বসে করা যায়?

    হ্যাঁ। LPG সংস্থার official mobile app এবং Aadhaar FaceRD অ্যাপ ব্যবহার করে বাড়ি বসেই biometric eKYC করা যায়।

    LPG eKYC করতে কোন অ্যাপ লাগবে?

    ১৬ অগস্ট ২০২৬-এর মধ্যে eKYC করা কি জরুরি?

    eKYC নিয়ে ১৬ অগস্টের সময়সীমা সামনে রেখে গ্রাহকদের দ্রুত প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলা হচ্ছে। যাঁদের eKYC আগে থেকেই সম্পূর্ণ হয়েছে, তাঁদের নতুন করে করতে হবে না।

    LPG eKYC-এর জন্য কী কী লাগবে?

    আধার কার্ড, LPG সংযোগের জন্য থাকা রেজিস্টার্ড মোবাইল নম্বর, স্মার্টফোন, সংশ্লিষ্ট LPG সংস্থার অফিশিয়াল অ্যাপ, Aadhaar FaceRD অ্যাপ

    অনলাইনে eKYC না হলে কী করবেন?

    নিজের LPG ডিস্ট্রিবিউটারের অফিসে গিয়ে eKYC করা যায়। সঙ্গে আধার কার্ড এবং রেজিস্টার্ড মোবাইল নম্বর থাকা ফোন রাখা উচিত।

  • Link to this news (এই সময়)