দিন-রাতে বেরোনো দায়! পূর্ব মেদিনীপুরে উন্মত্ত ষাঁড়ের তাণ্ডবে আহত ৭, আশঙ্কাজনক ২, কারণ জলাতঙ্ক?
News18 বাংলা | ১৩ আগস্ট ২০২৬
: পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার ইটাবেড়িয়াতে খ্যাপা ষাঁড়ের তাণ্ডবে আতঙ্কিত সাধারণ মানুষ। দিনে ও রাতে রাস্তায় বেরোলেই তেড়ে আসছে উন্মাদ ওই ষাঁড়টি। যা রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে ওই এলাকার মানুষজনদের কাছে। জানা যায়, বেশ কিছুদিন ধরে এলাকায় একটি কালো রঙের হৃষ্টপুষ্ট ষাঁড় তাণ্ডব চালাচ্ছে। এলাকার দোকান ঘর থেকে চাষের ক্ষেত নষ্ট করার পাশাপাশি। মানুষ দেখলেই তেড়ে আসছে।