• মাসে ১০ হাজারের বেশি আয় হলে মিলবে না অন্নপূর্ণার ৩০০০, আরও কী কী শর্ত?
    আজ তক | ১৩ আগস্ট ২০২৬
  • অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন, কারা পাবেন না? কেন মাসের মাঝামাঝি সময়ে এসেও অন্নপূর্ণার ঢাকা ঢুকছে না অথবা জুন মাসে আবেদন করেও এখনও কেন অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া গেল না, এই যাবতীয় প্রশ্নের জবাব দিয়েছে প্রশাসন। স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, কোন কোন শর্ত পূরণ হলে তবেই মিলবে ৩ হাজার টাকা। 

    কোন কোন শর্তে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার? 
    > যাঁদের মাসিক উপার্জন ১০ হাজার টাকার বেশি, তাঁরা পাবেন না ৩ হাজার টাকা। 
    > পারিবারিক আয় ১২ লক্ষের বেশি হলেও মিলবে না। 
    > অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পেলে পাওয়া যাবে না অন্নপূর্ণা যোজনা।
    > স্বামী/পরিবারের কেউ সরকারি চাকরি করলেও মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার। 

    কারা পাবেন অন্নপূর্ণার টাকা?
    > যাঁরা প্রতিবন্ধি ভাতা, পিএম কিষান যোজনার অধীনে রয়েছেন, তাঁরা পাবেন অন্নপূর্ণার ৩ হাজার। 
    > গ্রামীণ মহিলাদের ক্ষেত্রে ৩টি বেশি ঘর থাকলেও পাওয়া যাবে ৩ হাজার টাকা। 
    > জমির পরিমাণ ৫০ ডেসিমেলের বেশি হলেও মিলবে যোজনার টাকা।
    > ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবারা অন্নপূর্ণা যোজনায় পাবে। তাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাবে না। 

    নির্বাচনী সংকল্পপত্র অনুযায়ী মাসিক ৩ হাজার মাসিক ভাতা চালু করেছে রাজ্যের BJP সরকার। তবে এই তালিকায় লক্ষ্মীভাণ্ডারের মতো বেনোজল আটকাতে একাধিক শর্ত আরোপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, যোগ্যরাই এই টাকা পাবেন। সরকারি টাকা নয়ছয় করতে দেওয়া হবে না। আর তাই নির্দিষ্ট মাপকাঠি দিয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডার নেওয়ার জন্য।  ইতিমধ্যেই জুন মাসে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা। জুলাই মাসে ১ কোটি ১৯ লক্ষ মহিলা পেয়েছেন টাকা। চলতি মাসে উপভোক্তার সংখ্যাটা বাড়বে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

    অগাস্ট মাসে কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? 
    মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অগাস্ট মাসে ১৭ তারিখ থেকে আবেদনকারীদের অ্যাকাউন্ট টাকা ঢুকতে শুরু করবে। যাঁর জুন এবং জুলাই মাসে টাকা পেয়েছিলেন তাঁরা পাবেন। একইসঙ্গে যাঁরা নতুন করে আবেদন করেছেন, তাঁরাও পাবেন। তবে ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, এবং যাঁদের আবেদনে কোনও ত্রুটি মেলেনি তঁদেরই ঢুকবে অগাস্টে ৩ হাজার টাকা। 

    কারা অগাস্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না?
    শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভেরিফিকেশন করতে কিছুটা সময় লাগছে। ৩১ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের মধ্যে ঝাড়াই-বাছাই চলছে। আপাতত ১০ জুলাই পর্যন্ত আবেদনকারীরা অগাস্টে টাকা পাবেন। ১১ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীকে এ মাসে টাকা পাবেন না। 

    সেক্ষেত্রে তাঁদের টাকা কবে ঢুকবে?
    ১১ থেকে ৩১ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের ঝাড়াই-বাছাই পর্ব মিটলে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে টাকা ঢুকবে।

    অক্টোবর মাস থেকে কত তারিখে ঢুকবে অন্নপূর্ণার টাকা?
    শুভেন্দু জানিয়েছেন, অক্টোবর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, BJP সরকার যতদিন বাংলায় ক্ষমতায় থাকবে, ততদিন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা বন্ধ হবে না। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই বলেও পরিষ্কার জানিয়ে দেন তিনি। অনেকেই এই প্রকল্প নিয়ে ভুয়ো খবর সমাজমাধ্যমে ছড়াচ্ছেন বলে জানিয়েছেন শুভেন্দু। গুজবে কান না দিয়ে সরকারি নির্দেশিকার দিকে নজর রাখতে বলা হচ্ছে। 
     

     
  • Link to this news (আজ তক)