এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
প্রতিদিন | ১৩ আগস্ট ২০২৬
নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে রহস্যজনক মৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালে স্ত্রী রোগ বিভাগের শৌচালয় থেকে উদ্ধার যুবতীর দেহ। কী করে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে এনআরএস হাসপাতালের স্ত্রী রোগ বিভাগের এইচডিইউতে ডিউটি করছিলেন ওই নার্স। তারপর একটা সময়ের পর হঠাৎ তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে দাবি। পরে বিভাগের শৌচালয় থেকে নার্সের দেহ উদ্ধার করা হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]