: সড়ক দুর্ঘটনা ঘটলে হাসপাতালে পৌঁছতে দেরি কিংবা অ্যাম্বুল্যান্সের অভাব— এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে অকালে ঝরে যায় বহু মূল্যবান প্রাণ। দুর্ঘটনার পর প্রথম এক ঘণ্টা বা ‘গোল্ডেন আওয়ার’-এ সঠিক প্রাথমিক চিকিৎসা পেলে অনেক মুমূর্ষু রোগীকে বাঁচান সম্ভব। কিন্তু সেই সময় চিকিৎসকেরা তো আর রাস্তায় থাকেন না! থাকেন ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। তাঁদের এই উপস্থিতিকে কাজে লাগিয়ে মৃত্যুর হার কমানোর এক যুগান্তকারী উপযোগিতা সামনে আনল প্রশাসন। মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে এবার এই পুলিশ কর্মীদেরই বিশেষ জীবনদায়ী প্রশিক্ষণ দিল রাজ্য স্বাস্থ্য দফতর।