• প্রয়াত ‘বিশ্বশ্রী’ মনোহর আইচের নাগেরবাজারের বাড়ির পাশ থেকে বিরল কচ্ছপ উদ্ধার
    এই সময় | ১৩ আগস্ট ২০২৬
  • ‘বিশ্বশ্রী’ বডিবিল্ডার প্রয়াত মনোহর আইচের বাড়ি থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল নাগেরবাজার থানার পুলিশ। বাঙালির শরীরচর্চার ‘আইকন’ মনোহর আইচ। বুধবার রাতে নাগেরবাজার দক্ষিণপাড়ার বাড়িতে ব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে তাঁর ছেলে এই কচ্ছপটি দেখতে পান। রাতেই খবর দেন নাগেরবাজার থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিরল প্রজাতির কচ্ছপটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

    ছেলে মনোজ আইচ জানান, বর্তমানে এই ধরনের কচ্ছপ বিলুপ্ত। কচ্ছপটি এই ঘরের মধ্যে কী ভাবে এল, তা নিয়ে যথেষ্ট রহস্য রয়েছে। বাড়ির পিছনে একটি জলাশয় আছে। তবে সেখানে কোনওদিন কচ্ছপ দেখা যায়নি।

    পুলিশ সূত্রে খবর, বনদপ্তরের স্থানীয় অফিস থেকে কোনও সদুত্তর না পেয়ে অগত্যা সল্টলেকের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে যোগাযোগ করে উদ্ধার করা কচ্ছপটিকে তাদের হাতেই হস্তান্তর করা হয়। তবে কী ভাবে এই কচ্ছপটি এখানে এল, তা বোঝা যায়নি।

    প্রাথমিক ধারণা, বাইরের কোনও জলাশয় থেকে ঘরে চলে আসে কচ্ছপটি। বৃষ্টির কারণে জলাশয়ে জল বেড়ে যাওয়ায় সম্ভবত কচ্ছপটি ডাঙায় উঠে পরে এবং দিক হারিয়ে প্রাণরক্ষার তাগিদে ঘরের ভিতরে চলে আসে। কচ্ছপটিকে দেখা মাত্রই মনোজ আইচ পুলিশে যোগাযোগ করেন। কচ্ছপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

    নাগেরবাজার দক্ষিণপাড়ায় প্রয়াত বিশ্বশ্রী বডিবিল্ডার মনোহর আইচের ব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র থেকে একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়েছে।

    মনোহর আইচের ছেলে মনোজ আইচ বুধবার রাতে প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে কচ্ছপটিকে দেখতে পান এবং পুলিশে খবর দেন।

    নাগেরবাজার থানার পুলিশ কচ্ছপটিকে উদ্ধার করার পরে সল্টলেকের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রের হাতে তুলে দিয়েছে।

    প্রাথমিক ধারণা, বৃষ্টির কারণে কোনও জলাশয়ে জল বেড়ে যাওয়ায় কচ্ছপটি ডাঙায় উঠে পথ হারিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। তবে বিষয়টি নিশ্চিত নয়।

    হ্যাঁ। পুলিশ কচ্ছপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে।

  • Link to this news (এই সময়)