• সবুজ বাঁচাতে ‘গাছের অনাথ আশ্রম’, নিতে পারবেন দত্তকও! কীভাবে করবেন আবেদন? কত খরচ পড়বে?
    News18 বাংলা | ১৩ আগস্ট ২০২৬
  • দিন দিন বাড়ছে গরম আর তার পিছনে কারণ গাছ কেটে অবাধে তৈরি করা হচ্ছে বড় বড় ফ্ল্যাট এবং বিল্ডিং। আর এই বিশ্ব-উষ্ণায়নের হাত থেকে রক্ষা পেতে একমাত্র সবুজই ভরসা। সেই কথা মাথায় রেখে এবং সবুজ রক্ষার স্বার্থে অভিনব উদ্যোগ গ্রহণ করল বোলপুরের একদল যুবক এবং যুবতী। তাঁরা তাদের নিজের উদ্যোগে তৈরি করলেন ‘গাছেদের অনাথ আশ্রম’। বর্তমানে সেই অনাথ আশ্রম থেকে গাছ দত্তক নেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। দেশের যে কোনও প্রান্ত থেকে যে কেউ সেই গাছ দত্তক নিতে পারেন। এমনকী, তাদের তৈরি ‘বৃক্ষ ফাউন্ডেশন’ নামে ওয়েবসাইট থেকে দূরদূরান্তের মানুষও গাছ দত্তক নিতে পারবেন৷ এখনও পর্যন্ত ৬০০ জন মানুষ এই গাছ দত্তক নিয়েছেন।
  • Link to this news (News18 বাংলা)