ক্লাস করতে গিয়ে তিনতলা থেকে পড়ে গেলেন দ্বিতীয় বর্ষের ছাত্র, আইআইটি খড়গপুরে ফের মৃত্যু!
News18 বাংলা | ১৩ আগস্ট ২০২৬
একের পর এক পড়ুয়ার মৃত্যুর জন্য আইআইটি খড়গপুর বারবার খবরের শিরোনামে উঠে এসেছে ৷ আইআইটি খড়গপুরে তিন তলা থেকে পড়ে ছাত্রের মৃত্যুর খবরে ফের বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়াল। আইআইটি খড়গপুরের মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অঙ্কিত শর্মার নালন্দা কমপ্লেক্সের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্লাস করতে গিয়ে কোনও ভাবে তিনতলা থেকে পড়ে গুরুতর আহত হন অঙ্কিত।