• চারতলার ছাদ থেকে পড়ে যায় ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া, খড়্গপুর IIT-তে ছাত্রের রহস্যমৃত্যু
    এই সময় | ১৪ আগস্ট ২০২৬
  • ফের খড়্গপুর IIT-তে ছাত্রের রহস্যমৃত্যু। বৃহস্পতিবার সকালে নালন্দা কমপ্লেক্সের চারতলার ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। মৃত ছাত্রের নাম অঙ্কিত শর্মা (১৮)। ঘটনার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ।

    জানা গিয়েছে, অঙ্কিত খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর বাড়ি রাজস্থানের যশবন্তগড়ে। পুলিশ সূত্রে খবর, ক্লাস করতে গিয়ে কোনওভাবে তিনতলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাঁকে আইআইটির বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও ঘটনা নিয়ে এখনও কোনও মন্তব্য করতে চাননি আইআইটি কর্তৃপক্ষ।

  • Link to this news (এই সময়)