অবহেলায় পড়ে শহীদ দীনেশচন্দ্রের স্মৃতিবিজড়িত বাড়ি, সংগ্রহশালা তৈরির দাবি। বসিরহাট শহরে ইটিন্ডা রোডের নাম সংস্করণ করে হয়েছে শহীদ দীনেশচন্দ্র মজুমদার রোড, কিন্তু আজও অবহেলায় অযত্নে তাঁর বাড়ি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বসিরহাটের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক বিপ্লবীর আত্মত্যাগের কাহিনি। তাঁদেরই অন্যতম শহীদ দীনেশচন্দ্র মজুমদার। দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করা এই বিপ্লবীর স্মৃতিবিজড়িত বাড়ি আজ কার্যত অবহেলায় পড়ে রয়েছে। বাড়িটির বর্তমান বেহাল দশা দেখে উদ্বিগ্ন বসিরহাটের নাগরিক সমাজ। তাঁদের দাবি, বাড়িটি সংস্কার করে সেখানে একটি সংগ্রহশালা গড়ে তোলা হোক, যাতে শহীদ দীনেশচন্দ্র মজুমদারের সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা যায়।