• লুকিয়ে হোটেলে! পুরোনো ফোন বন্ধ..সঙ্গে নতুন সিম, তারপরেও শেষরক্ষা হল না নির্মল ঘোষের
    News18 বাংলা | ১৪ আগস্ট ২০২৬
  • বারবার তাঁর গ্রেফতারির দাবি করেছিলেন আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসক পড়ুয়ার বাবা-মা৷ আদালতেও জানিয়েছিলেন সেই কথা৷ দাবি করেছিলেন, তড়িঘড়ি শেষকৃত্য সম্পন্ন করে আদতে তদন্ত প্রক্রিয়ায় বাধাসৃষ্টি করেছিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ৷ গত রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে অভয়ার শেষকৃত্য নিয়ে আলাদা করে তদন্তের নির্দেশ দেন৷ তারপরে নির্যাতিতার বাবা নতুন করে অভিযোগ দায়ের করেন থানায়৷ তার পরেই আরজি কর ঘটনার দু’বছর পরে বৃহস্পতিবার গ্রেফতার হন নির্মল ঘোষ৷
  • Link to this news (News18 বাংলা)