• ‘আপনি কিছুটা বদলে গিয়েছেন’
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
  • নয়াদিল্লি: রাজনৈতিক তিক্ততা নয়, শারদ পাওয়ারের নাতনির বিয়ে সাক্ষী থাকল এক বিরল মুহূর্তের। একই ফ্রেমে ধরা পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মতো তাবড় তাবড় নেতা-নেত্রীরা। শুধু তা-ই নয়, হালকা মেজাজে একে অন্যের সঙ্গে রসিকতাও করলেন। সোমবার রাতে দিল্লির ৬ জনপথে শারদ-কন্যা সুপ্রিয়া সুলের মেয়ে বেরতি সুলের বিয়ের রিসেপশন পার্টি ছিল। সেই অনুষ্ঠানে এসে মোদি মুখোমুখি হয়ে যান প্রিয়াঙ্কা ও খাড়্গের। প্রধানমন্ত্রী প্রথমে প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করেন, ‘কেমন আছেন?’ জবাবে সোনিয়া-কন্যা বলেন, ‘আমি ভালো আছি। আপনি কেমন আছেন?’ মুচকি হেসে মোদি বলেন, ‘বরাবরই যেমন থাকি, আমি তেমনই আছি।’ ঠিক সেই সময় পাশে দাঁড়িয়ে থাকা খাড়্গে হাসতে হাসতে বলে ওঠেন, ‘দাদা আর আগের মতো নেই! আপনি কিছুটা বদলে গিয়েছেন।’ একথা শোনামাত্রই ‘আচ্ছা, তাই নাকি?’ বলে হো হো হেসে ওঠেন মোদি।
  • Link to this news (বর্তমান)