• কোটায় ভারী বৃষ্টিপাত, জলমগ্ন দেশের প্রথম ৮ লেনের সুড়ঙ্গ
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
  • কোটা: দু’দিনের ভারী বৃষ্টির জেরে জলমগ্ন কোটার মুকুন্দ্রা হিলস সুড়ঙ্গ। চুঁইয়ে পড়ছে জল। এর জেরে সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। দেশের প্রথম আট লেনের সুড়ঙ্গের এই বেহাল দশা নিয়ে মুখ খুলেছে এনএইচএআই। প্রোজেক্ট ডিরেক্টর সন্দীপ আগরওয়াল জানান, নকশায় গাফিলতির কারণেই এই বিপত্তি। দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের গুরুত্বপূর্ণ অংশ এই সুড়ঙ্গ। সন্দীপের কথায়, ‘প্রচুর পরিমাণ জল চুঁইয়ে পড়ছে। পর্যাপ্ত পাম্পিং ব্যবস্থা নেই। সুড়ঙ্গের কাজ শেষ হওয়ার পর এটাই প্রথম বর্ষা। নির্মাণের সময় ঠিকাদারের নকশা সংক্রান্ত তথ্য কাজে লাগানো হয়। তবে এই পরিস্থিতির জন্য তা যথেষ্ট নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও পাম্প আনা হচ্ছে।’ যানজট সামলাতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে পুলিশ। এবিষয়ে মোদক থানার এসএইচও রাজেন্দ্র মীনা বলেন, ‘সুড়ঙ্গটি প্রায় ৫ কিমি লম্বা। এর মধ্যে মাত্র এক কিমি অংশজুড়ে এক থেকে দু’ফুট জল জমেছে।’
  • Link to this news (বর্তমান)