• লালকেল্লা বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দা, চাঞ্চল্যকর তথ্য রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
  • রাষ্ট্রপুঞ্জ, ১৩ আগস্ট: গত বছর নভেম্বরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল দিল্লির লালকেল্লা চত্বর। যার জেরে প্রাণ হারিয়েছিলেন ১১ জন। এই বিস্ফোরণের ঘটনায় প্রকাশ্যে চলে এলো আল-কায়দা যোগ। এই জঙ্গি সংগঠনের ভারতীয় উপমহাদেশীয় শাখা বিস্ফোরণে জড়িত বলে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের একটি কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ওই কমিটি বিশ্বজুড়ে জঙ্গি কার্যকলাপের উপরে নজরদারি চালায়।

    চলতি সপ্তাহে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমশ একটি বিচ্ছিন্ন গোষ্ঠী থেকে আঞ্চলিক জঙ্গি সংগঠনে পরিণত হচ্ছে ‘আল-কায়দা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ বা আইকিউআইএস। বড় কোনো দল গঠনের বদলে ছোট ও পৃথক ‘সেল’ তৈরি করে নিজেদের নেটওয়ার্ক বাড়াচ্ছে তারা। আল-কায়দার একটি শাখা তার জঙ্গি কার্যকলাপ পরিচালনার জন্য লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে বলেও উল্লেখ করা হয়েছে ওই রিপোর্টে।
  • Link to this news (বর্তমান)