বাড়ি ফেরার পথে আচমকাই নিখোঁজ যুবক! থানায় অভিযোগ দায়ের
বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
সংবাদদাতা, ময়নাগুড়ি: ভিন রাজ্যে কাজ করে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে গেলেন এক যুবক। দুই সন্তানকে নিয়ে দিশেহারা তাঁর স্ত্রী। পুরো বিষয়টি জানিয়ে আজ, বৃহস্পতিবার ময়নাগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করলেন দীপা মন্ডল। জানা গিয়েছে, সংসারের হাল ফেরাতে গত মাসে চেন্নাইতে কাজ করতে গিয়েছিলেন রাকেশ মণ্ডল। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু। অভিযোগ, গত ১০ তারিখ ট্রেনে করে বাড়ি ফেরার পথে আসানসোল স্টেশন থেকে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান রাকেশ। এরপর তাঁর বন্ধু বাড়ি এসে সমস্ত বিষয়টি জানান। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে পু্রো ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।