• বাংলার প্রত্নতাত্ত্বিক সামগ্রীর বিবরণ নিয়ে ওয়েবসাইট প্রকাশ সরকারের
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উদ্বোধন হল ডিরেক্টরেট অব আর্কিওলজি অ্যান্ড মিউজিয়ামসের ওয়েবসাইট। বুধবার তথ্য ও সংস্কৃতি দপ্তর, পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী রবীন্দ্র সদনের কনফারেন্স হলে ওই ওয়েবসাইট উদ্বোধন করেন। তিনি বলেন, ‘আজ পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই ডিজিটাল যুগে প্রত্নতাত্ত্বিক সামগ্রী আর আলমারি বা সংগ্রহশালাতে সীমাবদ্ধ নয়। সরকারে আসার মাত্র ৯৫ দিনের মধ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই ওয়েবসাইট আমরা করতে পেরেছি।’ কী হবে এই ওয়েবসাইটের মাধ্যমে? পূর্ণিমা চক্রবর্তী বলেন, ‘এই প্রথম বাংলার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগু নিয়ে ওয়েবসাইট তৈরি হয়েছে। বিশ্বজুড়ে যে কোনো প্রান্তে বসে মানুষ বাংলার ঐতিহ্য সম্পর্কে জানতে পারবেন।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে এই বিষয়টি অবহেলিত অবস্থায় ছিল। এবার আর তা হবে না।’ হেরিটেজ ট্যুরিজমের বিষয়টিও যে সরকার ভাবছে, সেকথাও মন্ত্রী এদিন জানিয়েছেন। আগামীদিনে সরকারি মিউজিয়ামের ই-টিকিট ও ভার্চুয়াল ট্যুরের ব্যবস্থা এই ওয়েবসাইটের মাধ্যমে করা হবে। damica.wb.gov.in-এই ওয়েবসাইটে গেলেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের হদিশ পাওয়া যাবে। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)