• এসএফআই সদস্যদের মারধরের অভিযোগ এবিভিপির বিরুদ্ধে
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: মঙ্গলবার আত্মবলিদান দিবসে কলেজের অনুষ্ঠানে বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের সদস্যদের মারধরের অভিযোগ উঠল এবিভিপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন কলেজের বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। জয়নগরের দক্ষিণ বারাসতে ধ্রুবচাঁদ হালদার কলেজে ঘটেছে এই ঘটনা। বুধবার কলেজ প্রিন্সিপালের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ করেন ছাত্রছাত্রীরা। পরে অধ্যক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে আন্দোলন উঠে যায়। অদিতি মণ্ডল নামে এসএফআইয়ের এক ছাত্রী বলেন, এবিভিপির ছেলেরা গায়ে হাত দিয়েছে। আমাদের ছাত্রকে মারধর করা হয়েছে। প্রতিদিন ওরা কলেজ গেটে জমায়েত করে মেয়েদের গায়ে হাত দেয়। অধ্যক্ষের কাছে দাবি ছিল, অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপির ছাত্র সংগঠন। অপূর্ব বৈদ্য নামে সংগঠনের এক ছাত্র বলেন, মিথ্যা বলা হচ্ছে ওরা। আমাকে মারধর করা হয়েছিল। আমরা জমায়েত করি না। এনিয়ে কলেজ অধ্যক্ষ সত্যব্রত সাউকে ফোন করা হলে, তিনি কোনো উত্তর দেননি।
  • Link to this news (বর্তমান)