• আজ সকালে দুই জেলায় জারি হয়েছে বৃষ্টির ‘কমলা’ অ্যালার্ট, জানুন আবহাওয়ার সর্বশেষ আপডেট
    বর্তমান | ১৪ আগস্ট ২০২৬
  • কলকাতা, ১৩ আগস্ট: দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের বার্তা আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। আজ, বৃহস্পতিবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় প্রবল বৃষ্টির ‘লাল সতর্কতা’ জারি করা হয় গতকালই। গতকাল রাতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতও হয়েছে। আজ সকাল থেকেও শহরে আকাশের মুখ ভার। আকাশ মেঘলা করে আছে। মাঝেমধ্যে ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে বিক্ষিপ্তভাবে। তবে সন্ধ্যা পর্যন্ত বেশি বৃষ্টির পূর্বাভাস আছে। এর মধ্যেই সকালে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

    আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। এদিন ভোরের সর্বোচ্চ তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। তা ছিল ২৭.১ ডিগ্রি। গতকাল সকাল সাড়ে ৮টা আজ ভোর সাড়ে ৬টা পর্যন্ত গড় বৃষ্টিপাতের পরিমাণ ২৯ মিলিমিটার।
  • Link to this news (বর্তমান)