• LPG eKYC করতে কোনও টাকা লাগে কি? জানুন সত্যি
    এই সময় | ১৪ আগস্ট ২০২৬
  • এলপিজির ই-কেওয়াইসি করতে টাকা লাগে? এমন প্রশ্ন ঘুরছে অনেকের মনেই। সম্প্রতি, LPG eKYC করার নাম করে প্রতারণা চক্র চলছে বলে অভিযোগ সামনে এসেছে। বাড়ি বাড়ি গিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে। কিন্তু সত্যিই কি eKYC করতে টাকা লাগে?

    গ্যাস ডিস্ট্রিবিউটারদের একাংশ জানাচ্ছেন, এলপিজি সংযোগের ই-কেওয়াইসি করাতে কোনও ফি বা টাকা লাগে না। সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যায়।

    ঘরে বসে অনলাইনে নিজে নিজে এই কাজ করা যায়। সেই কাজে কোনও টাকা লাগে না। এছাড়া, অফলাইনে এলপিজি ডিস্ট্রিবিউটারের অফিসে গিয়ে এই কাজ করা যায়। তখনও কোনও টাকা লাগে না। ফলে কেউ টাকা চাইলে, তা না দেওয়ার বার্তা দিয়েছেন এলপিজি ডিস্ট্রিবিউটারেরা। e-KYC করানোর নামে কেউ টাকা চাইলে, OTP/Aadhaar তথ্য চাইলে যাচাই না করে না দেওয়ার বার্তা দিয়েছেন তাঁরা।

    না। LPG connection-এর সাধারণ eKYC করার জন্য কোনও ফি বা চার্জ লাগে না। অনলাইনে নিজে eKYC করলেও এবং নিজের LPG ডিস্ট্রিবিউটারের অফিসে গিয়ে eKYC করালেও এই পরিষেবা বিনামূল্যে পাওয়া যায় বলে জানিয়েছেন LPG ডিস্ট্রিবিউটরদের একাংশ।

    eKYC করার জন্য টাকা চাওয়া হলে টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগে নিজের LPG ডিস্ট্রিবিউটারের সঙ্গে বিষয়টি যাচাই করতে হবে। কেউ eKYC-এর নামে OTP, Aadhaar নম্বর বা অন্য ব্যক্তিগত তথ্য চাইলে যাচাই না করে দেওয়া উচিত নয়

    অফলাইনে eKYC করতে হলে নিজের LPG connection যে ডিস্ট্রিবিউটারের অধীনে রয়েছে, তাঁর অফিসে যেতে হবে। অন্য কোনও LPG ডিস্ট্রিবিউটার সাধারণত সেই connection-এর eKYC করতে পারবেন না বলে জানিয়েছেন ডিস্ট্রিবিউটরদের সংগঠনের প্রতিনিধি।

    অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটর ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বিজন বিশ্বাস এই সময় অনলাইনকে বলছেন, ‘eKYC এর জন্য কোনও চার্জ নেই। ডিস্ট্রিবিউটারের কাছে গেলে ভিড় হচ্ছে বটে, কিন্তু ওরা সেটা করে দিচ্ছে।’ তিনি এও জানাচ্ছেন, কোনও ডিস্ট্রিবিউটার কোনও কারণে টাকা নিলে তার রসিদ অবশ্যই দেবে, কী কারণে টাকা নেওয়া হচ্ছে, সেটা লেখা থাকবে।

    কোথায় টাকা লাগবে?

    এলপিজি সংযোগের নাম যদি বদল হয়। অর্থাৎ, সংযোগ কারও নামে ছিল। তিনি মারা গিয়েছেন। সেটা অন্য কারও নামে বদল হবে- এমনটা হলে সামান্য যেটা চার্জ হওয়ার কথা, সেটাই নেওয়া হবে। ঠিকানা বদল করার হলে, তাতে কোনও টাকা লাগবে না বলে জানিয়েছেন বিজন বিশ্বাস।

    ফলে কোথাও কোনওভাবে টাকা চাওয়া হলে, তা না দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। কোথাও কোনও সমস্যা হলে, নিজের ডিস্ট্রিবিউটারের অফিসে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তার সঙ্গে এটাও জানিয়েছেন। যে গ্রাহকে যে ডিস্ট্রিবিউটার রয়েছে, তার কাছেই একমাত্র eKYC করা যাবে। অন্য কোনও ডিস্ট্রিবিউটার করতে পারবেন না।

    FAQ

    LPG eKYC করতে কত টাকা লাগে?

    সাধারণ LPG eKYC করার জন্য কোনও টাকা বা ফি লাগে না। অনলাইনে নিজে করলেও এবং নিজের ডিস্ট্রিবিউটারের অফিসে করালেও eKYC বিনামূল্যে করা যায়।

    LPG eKYC-এর নামে কেউ টাকা চাইলে কী করব?

    টাকা দেবেন না। প্রথমে নিজের LPG ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি যাচাই করুন।

    eKYC-এর নামে OTP চাইলে দেওয়া যাবে?

    না। পরিচয় ও প্রয়োজন যাচাই না করে কাউকে OTP দেওয়া উচিত নয়। Aadhaar বা অন্য ব্যক্তিগত তথ্যও অচেনা ব্যক্তিকে দেওয়া থেকে বিরত থাকুন।

    বাড়ি বসে LPG eKYC করা যায়?

    হ্যাঁ। সংশ্লিষ্ট LPG সংস্থার official app ব্যবহার করে বাড়ি বসেই eKYC করা যায় এবং এর জন্য কোনও টাকা লাগে না।

    যে কোনও LPG ডিস্ট্রিবিউটারের অফিসে eKYC করা যাবে?

    না। ডিস্ট্রিবিউটরদের সংগঠনের প্রতিনিধি জানিয়েছেন, যে গ্রাহকের যে নির্দিষ্ট LPG ডিস্ট্রিবিউটার রয়েছে, eKYC তাঁর কাছেই করা যাবে।

    LPG connection-এর নাম বদলালে কি টাকা লাগে?

    Name transfer বা connection transfer eKYC থেকে আলাদা পরিষেবা। মৃত connection holder-এর নামে থাকা সংযোগ অন্য ব্যক্তির নামে পরিবর্তনের ক্ষেত্রে নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হতে পারে।

  • Link to this news (এই সময়)