ভোররাতে নির্মলকে খড়দা থানায় নিয়ে এল পুলিশ, প্রাক্তন সিপিএম কাউন্সিলরের মুখোমুখি বসিয়ে জেরা?
News18 বাংলা | ১৪ আগস্ট ২০২৬
ওড়িশার বালাসোর থেকে গ্রেফতারের পর আজ ভোররাতে খড়দা থানায় নিয়ে আসা হল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে৷ তৃণমূলের প্রাক্তন বিধায়ককে আজই ব্যারাকপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ৷ নির্মল ঘোষের পাশাপাশি ধৃত পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কেও আজ আদালতে পেশ করা হবে৷