• পানিহাটিতে তিনিই ছিলেন শেষ কথা, সেই নির্মলকে থানার বাইরে কিল-চড়-ঘুষি! হেলমেটে মুখ লুকোলেন নান্টু
    News18 বাংলা | ১৪ আগস্ট ২০২৬
  • ভোররাতে যখন ওড়িশা থেকে পুলিশ তাঁকে খড়দা থানায় নিয়ে এসেছিল তখন অনেকেই সেই খবর জানতে পারেনি৷ যদিও শুক্রবার দুপুর খড়দা থানা থেকে বের করে ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার সময় জনরোষের আছড়ে পড়ল নির্মল ঘোষের উপরে৷ এক সময় যে পানিহাটি, খড়দা এলাকায় তিনিই শেষ কথা বলতেন, সেখানেই পুলিশি ঘেরাটোপের মধ্যেও প্রাক্তন বিধায়কের উপরে পড়ল এলোপাথারি কিল, চড়, ঘুষি৷ নির্মল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল ডিম৷ কোনওক্রমে মাথায় হেলমেট পরিয়ে পানিহাটির প্রাক্তন বিধায়ককে প্রিজন ভ্যানে তুলে দেয় পুলিশ৷
  • Link to this news (News18 বাংলা)