ছড়িয়ে-ছিটিয়ে মদের বোতল, চিপসের প্যাকেট, রক্তমাখা টাকা! পাশেই যুবকের নিথর দেহ, হাড় হিম কাণ্ড
News18 বাংলা | ১৪ আগস্ট ২০২৬
: ছড়িয়ে-ছিটিয়ে মদের বোতল আর রক্তমাখা টাকা, তিস্তা রেলসেতুর নির্জনতায় উদ্ধার যুবকের নৃশংস গলাকাটা দেহ! মদের আসরেই কি নৃশংস পরিণতি? জলপাইগুড়িতে তিস্তা রেলসেতুর পাশে মিলল যুবকের গলাকাটা দেহ। নির্জন প্রান্তর, আর চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মদের খালি বোতল, প্লাস্টিকের গ্লাস, চিপসের প্যাকেট, লাইটার, সিগারেটের ফিল্টার এবং রক্তমাখা কিছু টাকা। আর ঠিক তার মাঝেই পড়ে রয়েছে আনুমানিক ২৫ বছর বয়সি এক যুবকের ক্ষতবিক্ষত গলাকাটা নিথর দেহ। শুক্রবার সকালে জলপাইগুড়ির তিস্তা রেলসেতু সংলগ্ন এলাকা থেকে এই দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে।
Link to this news (News18 বাংলা)