শ্রাদ্ধবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কদমতলায় লরির ধাক্কায় ছিন্নভিন্ন বৃদ্ধের দেহ!
News18 বাংলা | ১৪ আগস্ট ২০২৬
: শিউরে ওঠার মতো দুর্ঘটনায় মৃত্যু ৭১ বছরের বৃদ্ধের। বৃহস্পতিবার রাতে এমনই এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শঙ্কর ত্রিবেদীর। অশোকনগরের দৌলতপুর কদমতলা এলাকায় এই দুর্ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার দৃশ্য এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন।