: বৃষ্টিতে জলমগ্ন রাস্তা, সেখানেই জাল ফেলছেন বাসিন্দারা! হ্যাঁ, রাস্তার উপরেই মাছ ধরা যায়! বৃষ্টির জলে রাস্তা যখন পরিণত হয়েছে একেবারে জলাশয়ে, তখন আর মাছ ধরতে পুকুরে যাওয়ার কী দরকার! রাস্তার উপরেই জাল ফেললেই মিলছে মাছ! শুনতে অবাক লাগলেও এমনই ছবি ধরা পড়েছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের নেবুখালী এলাকায়। দুদিনের বিক্ষিপ্ত বৃষ্টিতে গোটা এলাকা কার্যত জলমগ্ন। যাতায়াতের মূল রাস্তা থেকে বাসস্ট্যান্ড, বাড়ির সামনের উঠোন—সবেতেই এখন থইথই জল।