• স্বাধীনতা দিবসের আগে পদ্মায় স্পিডবোট টহল! অনুপ্রবেশ রুখতে কড়া পাহারায় বিএসএফ
    News18 বাংলা | ১৪ আগস্ট ২০২৬
  • : দেশের সুরক্ষা আরও জোরদার করতে উদ্যোগী হয়েছে বিএসএফ। কোনও রকম অনুপ্রবেশ বা নাশকতার ছক যাতে সফল না হয়, তার জন্য মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ জলসীমান্তে শুরু হয়েছে বিশেষ টহলদারি। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে বৃহস্পতিবার থেকেই রঘুনাথগঞ্জ থানার বয়রা ঘাট বিএসএফ ক্যাম্প থেকে যৌথ টহল শুরু হয়েছে। এই টহলে রয়েছে বিএসএফের ৭১ নম্বর ব্যাটেলিয়ন এবং রঘুনাথগঞ্জ থানার পুলিশ। পদ্মা নদীর দুর্গম চর ও জলপথে স্পিডবোটের মাধ্যমে দীর্ঘক্ষণ ধরে চলছে নজরদারি। নদীর প্রতিটি বাঁক, চর এবং সন্দেহজনক গতিবিধির উপর রাখা হচ্ছে কড়া নজর।
  • Link to this news (News18 বাংলা)