• চিকিৎসা-পুষ্টির সঙ্গে মিলবে অগাধ ভালবাসা, টিবি আক্রান্ত দুই রোগীকে 'অ্যাডপ্ট' করলেন মন্ত্রী
    News18 বাংলা | ১৪ আগস্ট ২০২৬
  • টিবির বিরুদ্ধে লড়াই শুধু ওষুধে নয়, দরকার মানুষের পাশে দাঁড়ানো, সচেতনতা এবং মানবিকতার। সেই বার্তাই যেন আরও একবার সামনে এল পূর্ব বর্ধমানে। টিবি আক্রান্ত দুই রোগীর দায়িত্ব নিলেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্র। চিকিৎসা, ওষুধ, পুষ্টিকর খাবার, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে না আসা পর্যন্ত ওই দুই রোগীর পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি। বর্ধমানের বিবেকানন্দ হলে ‘টিবি মুক্ত ভারত’ ও ‘নেশামুক্ত ভারত’ কর্মসূচিকে সামনে রেখে আয়োজিত হয় সচেতনতামূলক অনুষ্ঠান। সেখানেই পূর্ব বর্ধমান জেলার টিবি আক্রান্ত রোগীদের চিহ্নিত করে তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
  • Link to this news (News18 বাংলা)