সৈকত শহর দিঘায় স্বাধীনতা দিবসের প্রাক্কালে পুলিশের অভিযান। অবৈধ মদের ঠেকে হানা দিল দিঘা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে একটি অবৈধ মদের আস্তানায় তল্লাশি চালায় পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অবৈধ মদ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করে দিঘা থানার পুলিশ।