ভাসছে বারুইপুর থেকে ক্যানিং, রেকর্ড বৃষ্টিতে জেলাজুড়ে কেলেঙ্কারি কাণ্ড! কী নির্দেশ দিল প্রশাসন?
News18 বাংলা | ১৪ আগস্ট ২০২৬
ভাসছে দক্ষিণ ২৪ পরগনা, দেখা দিল বিপর্যয়ের শঙ্কা। টানা বৃষ্টিতে ইতিমধ্যে জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। কোথাও হাঁটুসমান জল, কোথাও আবার বাড়ির উঠোন পেরিয়ে জল ঢুকে পড়েছে ঘরে। সোনারপুর, বারুইপুর থেকে জয়নগর, ক্যানিং, ডায়মন্ডহারবার জেলার বিভিন্ন প্রান্তে কমবেশি একই ছবি। জেলার মধ্যে সর্বাধিক বৃষ্টি হয়েছে ক্যানিংয়ে।আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, সেখানে ১৪৯.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছ। ক্যানিংয়ের একাধিক এলাকার অলিগলি ও স্কুলের মাঠ জলমগ্ন হয়ে পড়লেও কিছু প্রধান রাস্তা থেকে জল নেমে গিয়েছে।