শ্রাবণের শেষ সোমবারে শান্তিপুরে ভক্তসমাগম, ঘাটে নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি। শ্রাবণ মাসের শেষ ও পঞ্চম সোমবারকে কেন্দ্র করে শিবভক্তদের ঢল নামতে চলেছে নদিয়ার শান্তিপুরে। রাঘবেশ্বর মন্দির-সহ শহরের বিভিন্ন শিবমন্দিরে পুজো দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগমের সম্ভাবনা। ভোর থেকেই ভাগীরথীর বিভিন্ন ঘাটে গঙ্গাজল সংগ্রহ করে মন্দিরের উদ্দেশে রওনা দেবেন ভক্তরা। তাঁদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বিশেষ প্রস্তুতি নিয়েছে শান্তিপুর পৌরসভা।