৪ শিশুকন্যাকে ঘরে ডেকে পর পর হাঁসুয়ার কোপ মারে, কিন্তু কেন এমন কাণ্ড ঘটাল সারওয়ার? জানুন
News18 বাংলা | ১৪ আগস্ট ২০২৬
বাড়ির ভেতরেই তিন শিশুকন্যাকে হাঁসুয়া দিয়ে খুন করার ঘটনায় ধৃত গোলাম সারওয়ার ওরফে বাদশাকে জঙ্গিপুর আদালতে পাঠাল সুতি থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের সুতি থানার রঘুনাথপুরে চার শিশুকন্যাকে হাঁসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। গুরুতর জখম অবস্থায় আরও এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন।