সিম বদলে ফেলেছিলেন নির্মল, পাল্টা চাল দিলও পুলিশও! ভরসার বাহনই কাল হল প্রাক্তন বিধায়কের?
News18 বাংলা | ১৪ আগস্ট ২০২৬
ছেলে তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি বেপাত্তা ছিলেন৷ মাঝে একবার শুধু তপসিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের বৈঠকে তাঁকে দেখা গিয়েছিল৷ যদিও পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে নিজেদের শিবিরে জায়গা দিতে চায়নি ঋতব্রত পন্থীরাও৷ তার পর থেকেই উধাও হয়ে গিয়েছিলেন নির্মল ঘোষ৷