• আচমকা বিকট শব্দ! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি... ঘুমের মধ্যেই চাপা পড়লেন দম্পতি ও ২ শিশু
    News18 বাংলা | ১৫ আগস্ট ২০২৬
  • শুক্রবার ভোর তখন সবে পাঁচটা পেরিয়েছে। চারপাশে ঘুমে আচ্ছন্ন গোটা গ্রাম। আচমকাই বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি। মুহূর্তের মধ্যে মাটির দেওয়ালের নিচে চাপা পড়লেন একই পরিবারের চার সদস্য—দম্পতি এবং তাঁদের দুই শিশু সন্তান। আতঙ্কে ছুটে আসেন প্রতিবেশীরা। দ্রুত ধ্বংসস্তূপ সরিয়ে চারজনকেই উদ্ধার করা হয়। পরে আহত অবস্থায় তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)