সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় হোগলবেড়িয়া থানায় হাজিরা দিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দেন কালীঘাট তৃণমূলের সাংসদ। প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট পরে, বিকেল ৩টা ১৫ মিনিট নাগাদ থানা থেকে বেরিয়ে যান মহুয়া।