• পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ, ২০ অগাস্ট পর্যন্ত ঝড়বৃষ্টি, কোন কোন জেলায় দুর্যোগ?
    আজ তক | ১৫ আগস্ট ২০২৬
  • ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রয়েছে গভীর নিম্নচাপ। যার জেরে বৃষ্টির অ্যালার্ট জারি হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। তাই আর সময় নষ্ট না করে দ্রুত পশ্চিমবঙ্গের বৃষ্টির আপডেট জেনে নিন।

    আবহাওয়া দফতর জানিয়েছে, উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ১৮ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে এগিয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সকাল ৮টা ৩০ নাগাদ ঝাড়খণ্ড ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর কেন্দ্রীভূত হয়েছে। এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে এই নিম্নচাপ। এটি ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে যাবে।

    দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? 
    দিন অনুযায়ী একবারে আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আসুন জেনে নেওয়া যাক-

    ১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার
    শুক্রবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের এক-দুটি স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় দমকা হাওয়া ৪০ থেকে ৫০ কিমি/ঘণ্টা বেগে বইতে পারে। আর বাকি জেলাগুলোতে ৩০–৪০ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

    ১৫ অগাস্ট ২০২৬, শনিবার
    স্বাধীনতা দিবসে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের এক-দুটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    ১৬ অগাস্ট ২০২৬, রবিবার
    রবিবার প্রায় সব জেলায় ৩০–৪০ কিমি/ঘণ্টা দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    ১৭ অগাস্ট ২০২৬, সোমবার
    পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এছাড়া ১৮ থেকে ২০ অগাস্ট ২০২৬ পর্যন্ত অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    উত্তরবঙ্গে কী হবে? 
    ১৪ অগাস্ট ২০২৬, শুক্রবার
    এদিন জলপাইগুড়ি ও কালিম্পং জেলার এক-দুটি স্থানে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। 

    ১৫ অগাস্ট, শনিবার
    স্বাধীনতা দিবসে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে।

    ১৬ ও ১৭ অগাস্ট ২০২৬ 
    ওই দিন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

    আর ১৮ থেকে ২০ অগাস্ট উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 
     

     
  • Link to this news (আজ তক)