• কাপড়ে-কাগজে ২৩০০ বছরের ইতিহাস, ব্রাহ্মী লিপির জাপানি ক্যালিগ্রাফি! কোথায় দেখতে পাবেন?
    News18 বাংলা | ১৫ আগস্ট ২০২৬
  • লাল মাটির শহর কবিগুরু প্রাণের শহর বোলপুর শান্তিনিকেতনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠিক সেই মতন প্রায় ২৩০০ বছরের প্রাচীন ব্রাহ্মী লিপির জাপানি আদলে ক্যালিগ্রাফির প্রদর্শনী বোলপুর শান্তিনিকেতনে। বিশ্বভারতীর নন্দন আর্ট গ্যালারিতে শিল্পী নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের শিল্পকর্ম-সহ ঐতিহাসিক ব্যাখ্যা নজর কেড়েছে সকলের। বিশ্বভারতীর তরফ থেকে জানা গিয়েছে এই প্রদর্শনী অনুষ্ঠান চলবে ১৯ অগস্ট পর্যন্ত। এই প্রদর্শনীর মূল বিষয়বস্তু সম্রাট অশোকের শাসনকালের ব্রাহ্মী লিপি।
  • Link to this news (News18 বাংলা)